ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত

নান্দাইলে কবিরাজির নামে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২০   ৩৮২ বার পঠিত
নান্দাইলে কবিরাজির নামে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ

ময়মনসিংহের নান্দাইলে কবিরাজির নামে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে মুক্তুল হোসেন (৫৫) নামে এক কবিরাজকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে নান্দাইল মডেল থানা পুলিশ। আটককৃত কবিরাজ উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির দত্তপুর গ্রামের মৃত আঃ কাদির মুন্সির পুত্র।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মান্দারতলী গ্রামের ৩৩ বছর বয়সী ঐ নারীর স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। ওই নারী স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করার জন্য মুক্তুল কবিরাজের কাছে যায়। মুক্তুল কবিরাজ জানায়, এই সম্পর্ক তৈরি করে দিতে হলে তার বাড়িতে আসতে হবে এবং অবস্থান করতে হবে। কবিরাজের কথা মতো ওই নারী গত ২রা নভেম্বর থেকে কানারামপুর বাজারে কবিরাজের বাসায় অবস্থান করছিল। এই সুযোগে কবিরাজীর নামে তাকে ধর্ষণ করে।

পরে গত ৮ই নভেম্বর রোববার দুপুরে ওই নারী কৌশলে পালিয়ে এসে নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দিলে কবিরাজ মুক্তুলকে আটক করে পুলিশ ।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa