ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নবীগঞ্জে মিশুক চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০১ নভেম্বর ২০২০   ৩২৭ বার পঠিত
নবীগঞ্জে মিশুক চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

নবীগঞ্জে চাঞ্চল্যকর মিশুক চালক গুজাখাইড় গ্রামের সাহিদ উল্লাহ’র পুত্র আবেদ উল্লাহ সেজু (১৮) হত্যা মামলার প্রধান আসামি সুয়েব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ৮নং সদর ইউ/পির পশ্চিম তিমির পুর গ্রামের এক ফিসারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভির ফুটেজ দেখে নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশনায় এস আই সামছুল এর বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম তিমিরপুর গ্রাম থেকে গত শুক্রবার রাতে প্রধান আসামীকে গ্রেপ্তার করেন।গ্রেপ্তারকৃত আসামী হল উমেদনগর গ্রামের আজগর আলীর পুত্র সুয়েব মিয়া (৩৩)।গ্রেপ্তারকৃত সুয়েব মিয়ার বর্তমান ঠিকানা ০৮ নং সদর ইউ/পির পশ্চিম তিমির পুর গ্রামে।

প্রসঙ্গত,গত শনিবার রাত ৯ টায় সময় ব্যাটারিচালিত অটোরিকশা চালানো অবস্থায় নিখোঁজ হয় ওই যুবক।গত ২৭ অক্টোবর হবিগঞ্জ রোডের পূর্ব তিমির পুর এমআরসি ব্রিস ফিল্ড সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আজিজুর রহমান, তিনি বলেন আজকে সকালে গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa