ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

নবীগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   ২৮০ বার পঠিত
নবীগঞ্জে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে আগুনে পুড়ে আলিফজান বিবি (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে খাটের পাশে থাকা কুপিবাতি থেকে আলিফজান বিবির কাপড়ে আগুন লেগে তার পুরো শরীর পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া গ্রামে একাই বসবাস করে আসছিলেন মৃত ইদন মিয়ার স্ত্রী আলিফজান বিবি।

খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, কুপিবাতির আগুন বৃদ্ধার কাপড়ে লেগে তিনি দগ্ধ হয়ে মারা যান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa