ঢাকা
০২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিঙ্গাপুরে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের জয়জয়কার এলসি সংকট ও অ্যাকাউন্ট জব্দ: চাকরি হারালেন সাড়ে চার হাজার কর্মী বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: দুই ট্রাকের সংঘর্ষে ৪ জনের মর্মান্তিক মৃত্যু র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটররা সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

নওগাঁর মান্দায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   ৩১১ বার পঠিত
নওগাঁর মান্দায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ

নওগাঁর মান্দায় বুদ্ধি প্রতিবন্ধী এক শিশু (১২)কে মুখ বেঁধে ধর্ষণ করা হয়েছে। ঘটনার একদিন পর গতকাল সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ভিকটিম ও তার বাবা-মাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকাল ৪টায় এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানান, গত ২৬শে ফেব্রুয়ারি রাতে ভিকটিমকে পাশের ঘরে রেখে তার বাবা-মা অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একই এলাকার দুই সন্তানের জনক বখাটে ব্যক্তি ভিকটিমের ঘরের ছিটকানি বাইরে থেকে খুলে ভেতরে প্রবেশ করে। এর আগে শিশুটির বাবা-মার ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় অভিযুক্ত। পরে অভিযুক্ত ব্যক্তি একটি ওড়না দিয়ে শিশুটির মুখ বেঁধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।

প্রতিবেশী এক নারী জানান, ভিকটিমের পরিবারটি চরম অসহায়। তাদের নিজস্ব কোনো জমিজমা নেই। এ কারণে রাস্তার ধারে খাস জমিতে দুইটি ঘর নির্মাণ করে এককভাবে বসবাস করছেন। তাদের আশেপাশে আর কোনো পরিবার বসবাস করে না। এ সুযোগ কাজে লাগিয়ে শিশুটিকে পাশবিক নির্যাতন করে অভিযুক্ত বখাটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa