ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ধোবাউড়ায় সেতুর অভাবে ৩০ গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২   ২৮০ বার পঠিত
ধোবাউড়ায় সেতুর অভাবে ৩০ গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও নেতাই নদীর উপর সেতুর অভাবে জনদুর্ভোগ চরমে। নদী পারাপারের জন্য ৩০ গ্রামবাসীর ভরসা বর্ষা মৌসুমে নৌকা আর শুকনো মৌসুমে বাঁশের সেতু। ভারত থেকে আসা নেতাই নদীর একপাশে ঘোষগাঁও ইউনিয়ন ও অপর পাশে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন। এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে চলাচলের জন্য ১২০ মিটার দৈর্ঘ্যের দু’টি বাঁশের সেতুতে যাতায়াত করে এলাকাবাসী। এতে ৩০ গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি চরম পর্যায়ে। নদীর একপাশে রয়েছে ঘোষগাঁও বাজার, এতিমখানা, মাদ্রাসা, ঘোষগাঁও শেরে বাংলা উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, ভালুকাপাড়া মিশনসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হয়। দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থীদের অভিভাবকরা নদী পার করে দিয়ে যায় এবং পুনরায় নদীর পাড়ে অবস্থান করতে থাকে ছুটির অপেক্ষায়।

নদী ঘেঁষা ঘোষগাঁও বাজার থাকায়, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের প্রায় অর্ধেক মানুষ ঝুঁকি নিয়ে এই বাজারে আসা-যাওয়া করে। পারাপারের জন্য সেতু ভাড়া দিতে গিয়ে দিশাহারা চলাচলকারীরা। এ ছাড়াও প্রায়ই সাঁকো থেকে পড়ে হাত-পা ভাঙার খবর পাওয়া যায়। বর্ষা মৌসুমে নদীতে পানির স্রোত থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। কয়েক বার নৌকা থেকে পরে নিখোঁজ হয়েছে মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়েছেন চলাচলকারীরা। সেতু নির্মাণের দাবি নিয়ে বিভিন্ন জায়গায় তদবির চালিয়ে যাচ্ছেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য জুয়েল আরেং ও স্থানীয় উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa