ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২০ জানুয়ারি ২০২০   ২৯৭ বার পঠিত
দেশে ভোটার ১০ কোটি ৯৬ লাখ

ভোটার তালিকার খসড়া প্রকাশ করল নির্বাচন কমিশন (ইসি)। এতে দেশের মোট ভোটারের সংখ্যা ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন। হিজড়া ভোটার আছেন ৩৫৩ জন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ১ মার্চ (রবিবার)।

আজ সোমবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান।

 

 

 

 

খসড়া তালিকা নিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, তথ্য সংগ্রহের পর দেশে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৬ লাখ ৬ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ২৯২ জন, নারী ৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৫৪২ জন এবং হিজড়া ৩৫৩ জন রয়েছেন।

 

 

 

 

 

এই হালনাগাদে যোগ হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন ভোটার। তাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮২ হাজার ১৬৩ জন, নারী ভোটার ৩১ লাখ ৭৫ হাজার ৮২৫ জন এবং হিজড়া ভোটার ৩৫৩ জন। মৃত্যুর কারণে বাদ পড়েছে ১৩ লাখ ৯২ হাজার ২৩৬ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ বাদ পড়েছে ৮ লাখ ২৯ হাজার ৮৪০ জন ও নারী ৫ লাখ ৬২ হাজার ৩৯৬ জন।

ভোটার থাকা সত্ত্বেও দ্বিতীয়বার ভোটার হওয়ার চেষ্টা করেছে বা দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৬৩৫ জন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন সাইদুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa