ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

দীর্ঘ ১০ মাস পর সশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১   ২৯০৭ বার পঠিত
দীর্ঘ ১০ মাস পর সশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী

করোনা পরিস্থিতির মধ্যে প্রায় ১০ মাস পর মন্ত্রিসভা বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে ছয়জন মন্ত্রী ও ছয়জন সচিব অংশ নিয়েছেন। সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার নিয়মিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম গণমাধ্যমকে জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দীর্ঘদিন পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন।

সবশেষ গত বছরের ৬ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকেও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa