ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত

ঢাকা সিটি নির্বাচনের দিন শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০   ৪২০ বার পঠিত
ঢাকা সিটি নির্বাচনের দিন শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিন (১ ফেব্রুয়ারি) নির্বাচনী এলাকায় শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে শিল্প, বাণিজ্য ও শ্রমকল্যাণ সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ঢাকার দুই সিটি নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় ভোট গ্রহণের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করবে। সাধারণ ছুটি উপলক্ষে সরকারি/বেসরকারি সব অফিস/প্রতিষ্ঠান/সংস্থা বন্ধ থাকবে।

চিঠিতে আরো বলা হয়,  ভোট গ্রহণের দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকার শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে চিঠিতে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa