ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে আসছে অবৈধ অস্ত্র, আটক ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ৩২৯ বার পঠিত
ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে আসছে অবৈধ অস্ত্র, আটক ১

আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার ও সহিসংসতা ছড়ানোর উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র আনার চেষ্টা চলছে। তবে এ অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।

 

 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, শনিবার (২৫ জানুয়ারি) রাতে লালবাগ থানার শেখ সাহেব বাজার রোড থেকে আশিকুর রহমান (৩০) নামে একজনকে গ্রেফতার করে ডিবি দক্ষিণ বিভাগ। এ সময় তার কাছ থেকে ৩ রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল এবং ৪ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

 

আটক আশিকুর রহমান জানিয়েছে ঢাকার সিটি নির্বাচন উপলক্ষে বিভিন্ন লোকের কাছে বিক্রির জন্য বেনাপোল সীমান্ত এলাকা থেকে অস্ত্রগুলো সে ঢাকায় নিয়ে এসেছিল। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে আমরা তাকে গ্রেফতার করেছি। এ অস্ত্রগুলো আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এলাকায় প্রভাব বিস্তার এবং সহিসংতার জন্য আনা হয়েছিল।
তিনি বলেন, আমরা তৎপর রয়েছি, যেন নির্বাচন উপলক্ষে কেউ সহিংসতা না করতে পারে। ঢাকার বাইরের সন্ত্রাসীরা ঢাকায় আসার বিষয়েও আমরা সচেষ্ট রয়েছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa