ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ডা. সাবরিনাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০   ৩১৯ বার পঠিত
ডা. সাবরিনাকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ

পরীক্ষা না করে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়ের হওয়া প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনছারী এই নির্দেশ দেন।

এর আগে কারাগারে ডিভিশন চেয়ে আদালতে আবেদন করেন সাবরিনার আইনজীবী। আদালত কারাবিধি অনুযায়ী সাবরিনাকে ডিভিশন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ।

এদিকে সোমবার এ মামলায় আদালতে মো. ইয়াসিন নামে বাসার এক কেয়ারটেকার সাক্ষ্য দেন। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১১ অক্টোবর দিন নির্ধারণ করেন। এ মামলায় মোট ৪২ সাক্ষীর মধ্যে শেষ হয়েছে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa