ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

ঠাকুরগাঁওয়ে বাবার হাতে আড়াই বছরের শিশু খুন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২   ৩৯৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে বাবার হাতে আড়াই বছরের শিশু খুন

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে মোছাঃ জান্নাতুল ফেরদৌস নামের আড়াই বছরের শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে । এ ঘটনায় ঘাতক জাকির হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, ৪ বছর আগে বিয়ে করে কৃষক জাকির হোসেন। এরপর তাদের সংসারে জান্নাতুল ফেরদৌস জন্ম নেয় । কয়েক মাস থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি জানান, হত্যার ঘটনা নিজে স্বীকার করেছে জাকির । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa