ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ঠাকুরগাঁওয়ে ১০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬   ১১২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ১০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত

ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে হাম রোগের সংক্রমণ যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১০১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টা পর্যন্ত জেলায় মোট ৩ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম রোগ নিশ্চিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আর সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়নি। তবে এই পর্যন্ত ৩২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ২৯ জন চিকিৎসা নিয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া এখন পর্যন্ত এই রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নমুনা সংগ্রহ ও পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৭৭ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. আনিছুর রহমান জানান, জেলায় হামের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আমরা টিকাদান কার্যক্রম আরও জোরদার করেছি। বিশেষ করে যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের চিহ্নিত করে দ্রুত টিকার আওতায় আনা হচ্ছে।

ঠাকুরগাঁওয়ে বাড়ছে হাম রোগীর প্রকোপ, ৯৭ জনের উপসর্গ শনাক্ত স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ হলেও সময়মতো টিকাদান এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, ফুসকুঁড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa