ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ঠাকুরগাঁওয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   ১৫৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন

ঠাকুরগাঁওয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন সিভিল সার্জনডা: মো: আনিছুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: মো: ইফতেখায়রুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো: রফিকুল ইসলাম রোহান, দপ্তর সম্পাদক মো: আসাদুজ্জামান শামিম, সদস্য এসএম জসিম উদ্দিন, পার্থ সারথী দাস, সাংবাদিক বিশাল রহমান, কামরুল হাসান প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সম্মেলনে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মো: আনিছুর রহমান জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলায় সর্ব মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ জন শিশুকে হাম রুবেলা টিকা প্রদান করা হবে। এর মধ্যে সদর উপজেলায় মোট ৪৭ হাজার ৭২৬ জন, ঠাকুরগাঁও পৌরসভায় ৯ হাজার ৪০ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২২ হাজার ৮২৮ জন, রানীশংকৈল উপজেলায় ২১ হাজার ৯৭৭ জন, রানীশংকৈল পৌরসভায় ২ হাজার ২০ জন, পীরগঞ্জ উপজেলায় ১৮ হাজার ৯৯০ জন, পীরগঞ্জ পৌরসভায় ১ হাজার ৮১৪ জন এবং হরিপুর উপজেলায় মোট ১৮ হাজার ১১৬ জনকে হাম রুবেলা টিকা প্রদান করা হবে।

এর মধ্যে জেলায় কমিউনিটি তে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশু ১ লাখ ২৮ হাজার ৪০৯ জন এবং ৫ বছরের কম বয়সী শিশুর সংখ্যা মোট ১৪ হাজার ১০২ জন হাম রুবেলা টিকার তালিকায় রয়েছে। জেলায় স্থায়ী-অস্থায়ী মিলে সর্বমোট ১ হাজার ৩৬৩ টি টিকাদান কেন্দ্রে এ টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa