ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

টেকনাফে ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা যুবক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ২৯৯ বার পঠিত
টেকনাফে ইয়াবাসহ আটক ২ রোহিঙ্গা যুবক

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫’র হাতে আটক হয়েছেন দুই রোহিঙ্গা যুবক। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

৫ জানুয়ারি, রবিবার বিকেলে তাদের উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া দক্ষিণ পাড়া গ্রামের উমরখালী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন আব্দুল লতিফ (২২) ও মো. জাবেদ ইকবাল (২১)।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-১৫‘র সহকারি পরিচালক মির্জা শাহেদ মাহাতাব খান।

তিনি জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে রবিবার বিকেল পৌনে তিনটার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া দক্ষিণপাড়া গ্রামের উমর আলী ব্রিজে অভিযান চালায় র‌্যাব-১৫’র একটি দল। এসময় সেখান থেকে ওই দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য সাড়ে ৭ কোটি টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা করা হয় বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa