ঢাকা
০৪ জুলাই ২০২৬

জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ৪৫ বার পঠিত
জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রল ঢেলে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত প্রায় ৯টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার একটি ৪৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে পেট্রল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিতে দেখা যায়। আগুন লাগানোর পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সহসভাপতি মো. রনিকে আটক করা হয়েছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে এবং তাঁদেরও আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হলেও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভের বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa