ঢাকা
১০ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ এসএসসি পরীক্ষার পাসের হার কমেছে ৬.২০ শতাংশ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি

জাতিসংঘে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারি

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   ৩২৭ বার পঠিত
জাতিসংঘে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ অনুষ্ঠান ২২ ফেব্রুয়ারি

জাতিসংঘে বাংলাদেশ মিশন, জাতিসংঘ সদরদপ্তর ও ইউনেস্কো এবং জাতিসংঘে ব্রাজিল, কানাডা, মিশর, জর্ডান, লিথুনিয়া এবং নিউজল্যান্ড মিশনের সম্মিলিত উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ (আইএমএলডি) উদযাপন উপলক্ষে ২২ ফেব্রুয়ারি সোমবার বেলা ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ভার্চুয়াল অনুষ্ঠান হবে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে “শিক্ষা ও সমাজ ব্যবস্থায় অন্তর্ভুক্তির জন্য বহুভাষিকতাকে উৎসাহিত করা”। সমন্বিত সমাজ বিনির্মাণ ও সহনশীলতা বজায় রাখতে ভাষা ও যোগাযোগের যে তাৎপর্য ও প্রাসঙ্গিকতা রয়েছে তা কোভিড-১৯ অতিমারির এই নজিরবিহীন সঙ্কট মোকাবেলার সময়ে বিশ্ব নতুনভাবে উপলপ্ধি করেছে। তাই ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্রকে শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার ও এর সংরক্ষণের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে উঠেছে।

মানুষ কীভাবে মাতৃভাষায় তার অবিচ্ছেদ্য অধিকারকে ধরে রাখতে পারে এবং বিশ্বব্যাপী বহুভাষিকতার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে পারে, ইভেন্টটিতে সে বিষয়ে আলোচনা হবে। এছাড়া এতে থাকবে একটি বহুভাষিক সাংস্কৃতিক পর্ব।

অনুষ্ঠানটি জাতিসংঘ ওয়েভ টিভিতে (UN Web TV) সরাসরি সম্প্রচারিত হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ভার্চুয়াল অনুষ্ঠান দেখার জন্য জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে। ওয়েভ টিভি’র লিঙ্ক: http://webtv.un.org

সূত্র- বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa