ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

জর্দানে নিপীড়নের শিকার হবিগঞ্জের খাদিজা ফেরত আসছে শনিবার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২০   ৩২২ বার পঠিত
জর্দানে নিপীড়নের শিকার হবিগঞ্জের খাদিজা ফেরত আসছে শনিবার

‘জর্দানে নিপীড়নের শিকার চুনারুঘাটের কিশোরী’ শিরোনামে একটি জাতিয় দৈনিকে গত ৩ জানুয়ারী সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে জর্দানের রাজধানী আম্মানের বাংলাদেশ দূতাবাসের কনসুলারের। পরে খাদিজাকে উদ্ধার করে দূতাবাসে নিয়ে আসেন এক কর্মকর্তা। ১৪ দিন দূতাবাসে অবস্থানের পর তাকে শনিবার রাতে এমিরেটস বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানো হচ্ছে। বিষটি নিশ্চিত করেছেন খাদিজার বাবা মরম আলী।

জানাযায়, জর্দানে নারী শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া খাদিজা বাথরুম থেকে মোবাইলে ইমোতে ভিডিও কলে তারা বাবার সাথে কান্না জড়িত কন্ঠে বলেছিল তাকে দেশে নিয়ে আসার জন্য। সে আর সইতে পারছেনা। ০১ জানুয়ারী বুধবার গভীর রাতে কথা গুলো বলেই আর যোগাযোগ নেই।

 

 

 

 

 

 

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আমতলা গ্রামের দিন মজুর মরম আলীর মেয়ে মোছা. খাদিজা আক্তার (১৬)কে উপজেলার আমরুট গ্রামের দালাল সুন্দর আলীর ছেলে আলফি মিয়া ঢাকার পুরানা পল্টনের ফোর স্টার ইন্টারন্যাশনাল লিঃ এর মাধ্যমে দেড় মাস আগে জর্ডান পাঠান। অভাব-অনটনের সংসারে ৪ মেয়ে, ২ ছেলে ও স্ত্রীকে নিয়ে মরম আলি একটু সচ্ছলতার জন্য দালালদের প্ররোচনায় খাদিজাকে জর্ডান পাঠিয়ে ছিলেন তিনি।

অসহায় বাবা মরম আলি বলেন, সরকারের মাধ্যমে আমার সন্তানকে দেশে ফেরত আনা হচ্ছে খবরটি শুনে আমি খুব খুশি। আমি এখন খদিজাকে এক নজর দেখার আশায় প্রহর গুনছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa