ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

জমজ ভাইদের সঙ্গে জমজ বোনদের বিয়ে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   ৪৮৫ বার পঠিত
জমজ ভাইদের সঙ্গে জমজ বোনদের বিয়ে

ময়মনসিংহের তারাকান্দায় দুই জমজ ভাইয়ের সঙ্গে দুই জমজ বোনের বিয়ে হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবারে উপজেলার ৩ নম্বর কাকনী ইউনিয়নের কাকনী গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার দুপুরে তাদের বৌভাতের অনুষ্ঠান চলছে।

তারাকান্দা উপজেলার কাকনী গ্রামের রেজাউল করিম হাদী সরকারের জমজ দুই ছেলে লিমন সরকার ও রিপন সরকারের বিয়ে হয় জেলার ফুলপুর উপজেলার শালিয়াকান্দা গ্রামের হাবিবুর রহমানের দুই জমজ মেয়ে তৃণা আক্তার ও তুষা আক্তারের সঙ্গে।

 

 

 

 

 

 

 

 

 

রেজাউল করিম হাদী বলেন, ‘ছোটকাল হতেই আমার ও আমার স্ত্রীর ইচ্ছে ছিল জমজ ছেলেদের সঙ্গে জমজ দুই বোনের বিয়ে দিব। এক সঙ্গে একদিনে এক অনুষ্ঠানের মাধ্যমে গাঁয়ে হলুদ, বিয়ে আর বৌভাত অনুষ্ঠান করব। তবে এক সঙ্গে যে জমজ মেয়ে সহজে পাবো তেমনটা ভাবিনি। কিন্তু আমাদের সেই স্বপ্ন পুরণ হয়েছে জমজ দুই বোনকে পেয়ে। মেয়ের বাবাও এমন কথা শুনে আনন্দে আত্মহারা, রাজি হয়ে গেলেন বিয়েতে।’

শুক্রবার দুপুরে চার লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তাদের। শনিবার দুপুরে তারাকান্দার রেজাউল করিম হাদী সরকারের নিজ বাড়িতে বৌভাত অনুষ্ঠান চলছে।

পাত্রপাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও অনেক খুশি। দোয়া চেয়েছেন সবার কাছে।

ছেলেদের বাবা রেজাউল করিম হাদী সরকার জানান, ছেলের বউদের নিজের মেয়ের মতই দেখবেন। তাদের সুখের জন্য তিনি দোয়া চেয়েছেন সবার কাছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa