ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

জগন্নাথপুরে সিএনজি চালকদের মধ্যে আবারও উত্তেজনা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯   ৩৬৪ বার পঠিত
জগন্নাথপুরে সিএনজি চালকদের মধ্যে আবারও উত্তেজনা

সুনামগঞ্জের জগন্নাথপুরে আবারো দুই অটোরিকশা (সিএনজি) সমিতির চালকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, ২৪ ডিসেম্বর মঙ্গলবার উপজেলার রাণীগঞ্জ অটোরিকশা স্ট্যান্ডের চালকরা গাড়িতে যাত্রী উঠানো নিয়ে জগন্নাথপুর স্ট্যান্ডের ৩টি অটোরিকশা আটক করেন। জবাবে জগন্নাথপুর স্ট্যান্ড রাণীগঞ্জ স্ট্যান্ডের ১টি অটোরিকশা আটক করেছেন। এ নিয়ে উভয় পক্ষের চালকদের মধ্যে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এছাড়া কয়েক দিন আগে উভয় স্ট্যান্ডে আটককৃত ৭টি অটোরিকশা এখনো জগন্নাথপুর থানায় জব্দ রয়েছে।

 

এর আগে আরো কয়েক বার তাদের মধ্যে এভাবে গাড়ি আটক নিয়ে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa