ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ঘোড়াঘাটে কওমি মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১০ জানুয়ারি ২০২২   ২৬৮ বার পঠিত
ঘোড়াঘাটে কওমি মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি কওমি মাদ্রাসার শিক্ষার্থী আবু বক্কর সিদ্দিক (৯) এর মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
রোববার(৯ জানুয়ারি) সন্ধ্যায় ডুগডুগি-পাঁচবিবি সড়কের পার্শ্বের গর্তে থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত আবু বক্কর সিদ্দিক ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের রুহুল আমিন এর ছেলে।

স্থানীয় মিনহাজুল ইসলাম জানান,শনিবার বিকেলে আবু বক্কর সিদ্দিক এর মা আছিয়া বেগম ছেলেকে মাদ্রাসায় রেখে বাড়ি যায়। ওই রাতেই প্রতিবেশি দাদা সামছুল ইসলাম মাদ্রাসায় তাকে দেখতে গেলে আবু বক্কর সিদ্দিক কে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি করেন। পরের দিন রবিবার সন্ধ্যায় ডুগডুগি-পাঁচবিবি সড়কের পার্শ্বে গর্ত থেকে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা ঘোড়াঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আবু বক্কর সিদ্দিক কে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ওই মাদ্রাসা ছাত্রের মা আছিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সোমবার সকালে দিনাজপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa