ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত

কোরবানির বর্জ্য অপসারণে চসিকের মেগা প্ল্যান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৫ মে ২০২৬   ৪২৮ বার পঠিত
কোরবানির বর্জ্য অপসারণে চসিকের মেগা প্ল্যান

আসন্ন ঈদুল আজহার কোরবানির বর্জ্য ও চামড়া ব্যবস্থাপনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠে নামছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। ঈদের দিন দুপুর ২টা থেকে নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে শুরু হবে বর্জ্য অপসারণ কার্যক্রম। দ্রুত ও নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা সেরা তিনটি ওয়ার্ডের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

​সম্প্রতি চসিকের এক সমন্বয় সভায় পরিচ্ছন্নতা বিভাগের সুপারভাইজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মেগা অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন মেয়র।

​চ্যালেঞ্জ যখন চামড়া ব্যবস্থাপনা

​সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম বড় চ্যালেঞ্জ হলো পশুর চামড়া। চামড়া যেন যত্রতত্র পড়ে থেকে পরিবেশের বিপর্যয় সৃষ্টি না করে, সেজন্য ব্যবসায়ী, আড়তদার ও সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।” চামড়া সংগ্রহ ও ব্যবসার সাথে জড়িতদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।

​রোগজীবাণু ছড়ানো রোধে জোর

​নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জোর দিয়ে মেয়র বলেন, “যত্রতত্র বর্জ্য পড়ে থাকলে রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই বর্জ্য অপসারণের পাশাপাশি পর্যাপ্ত ব্লিচিং পাউডার সরবরাহ ও তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।” দ্রুততার নামে পরিচ্ছন্নতার কাজে যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে বিষয়েও তিনি সবাইকে সতর্ক করেন।

​ওয়ার্ডভিত্তিক প্রস্তুতি ও বিশেষ পুরস্কার

​সভায় জানানো হয়, এবার বর্জ্য অপসারণে প্রতিটি ওয়ার্ডের জন্য পৃথক গাড়ির ব্যবস্থা রাখা হয়েছে। জোন কর্মকর্তা, সুপারভাইজার ও পরিচ্ছন্নতা কর্মীদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক এই কার্যক্রম পরিচালিত হবে। কাজের গতি ও দক্ষতা বাড়াতে এবারই প্রথম সেরা ৩টি ওয়ার্ডকে পুরস্কৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

​পরিচ্ছন্ন কর্মীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা:

ঈদের দিন নিরলস পরিশ্রম করা পরিচ্ছন্নতা কর্মীদের জন্য এবার উন্নত মানের খাবারের ব্যবস্থা রাখছে চসিক। খাবারের মান বজায় রাখতে এবার তিনটি পৃথক গ্রুপের মাধ্যমে খাবার সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে।

​চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন— উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি এবং যান্ত্রিক শাখার প্রকৌশলীবৃন্দ। সভায় পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে প্রয়োজনীয় জনবল, যানবাহন ও সরঞ্জাম শতভাগ প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa