ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

কোরআন ছুঁয়ে যুক্তরাষ্ট্রে এক পুলিশ প্রধানের শপথ!

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০   ৩০১ বার পঠিত
কোরআন ছুঁয়ে যুক্তরাষ্ট্রে এক পুলিশ প্রধানের শপথ!

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের পুলিশ প্রধান কোরআন ছুয়ে শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নিয়েছেন। মার্কিন মুলুকে সাধারণত বাইবেল ছুঁয়ে শপথের প্রচলন থাকলেও তুর্কি বংশোদ্ভূত মার্কিন মুসলিম ইব্রাহিম বেকুরা পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। এতে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। গোটা বিশ্বের মুসলমানদের প্রশংসায় ভাসছেন ইব্রাহিম।

৬০ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা প্রায় ৩০ বছর ধরে আমেরিকার পুলিশ বিভাগে চাকরি করছেন। পেটারসন শহরের পুলিশ প্রধান পদে তার শপথানুষ্ঠানে অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজার্সির পেটারসন শহরের মেয়র জানান, আমেরিকার ইতিহাসে এই প্রথম তুর্কি বংশোদ্ভূত কোনো ব্যক্তি এবং প্রথম কোনো মুসলিম এই পদে নিয়োগ পেলেন।

 

ইব্রাহিম বেকুরা ছোটবেলায় পরিবারের সঙ্গে পেটারসন শহরে বসবাস শুরু করেন। সেখান থেকেই পড়াশোনা শেষে চাকরিতে যোগ দেন। এখন তিনি সেই শহরের প্রধান পুলিশ কর্তা।

এর আগেও বিভিন্ন সময় অনেক মার্কিন মুসলিম কর্মকর্তা কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। গত বছর পবিত্র কুরআনে হাত রেখে যুক্তরাষ্ট্রের ১১৬তম কংগ্রেসের নিম্নকক্ষের (প্রতিনিধি পরিষদ) সদস্য হিসেবে শপথ নেন রাশিদা তালিব ও ইলহান ওমর। তারা মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম নারী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa