
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে
সোমবার সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চাষি এম.এ করিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি সাঈদ হাসান লোবান, যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, আওয়ামীলীগ নেত্রী ড. শাহানাজ বেগম নাজু প্রমুখ।
এসময় বক্তারা বাংলাদেশ সৃষ্টির জন্য জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের বিশেষ দিক উল্লেখ করেন। সেই সাথে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে রাজ পথে থাকার আহ্বান জানান।
