ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

কুমিল্লার মোস্তফাপুর খানকায় চলছে তিনদিনব্যাপী মাহফিল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৩৪৯ বার পঠিত
কুমিল্লার মোস্তফাপুর খানকায় চলছে তিনদিনব্যাপী মাহফিল

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদ্বয়ের স্মরণে কুমিল্লার মোস্তফাপুর খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিল গতকাল বাদ মাগরীব শুরু হয়েছে। বাদ মাগরীব ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা জিকিরের তা’লীম পরিচালনা করেন এরপর কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও হযরত পীর ছাহেব কেবলার সংক্ষিপ্ত নসীহতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিল শুরু হয়।

এর আগে সকাল ১০ ঘটিকা থেকে অরাজনৈতিক দ্বিনী সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মফিজ উদ্দিন, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভী, অধ্যক্ষ মাওলানা মোঃ আবু বকর, জেলা ছাত্র হিযবুল্লাহ সভাপতি হাফেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

আজ তিনদিনব্যাপী মাহফিলের ২য় দিন। আগামীকাল বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, ও সমুদ্ধি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa