ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

কুমিল্লার দাউদকান্দিতে মুক্তিপণ না পেয়ে ধর্ষণের পর শিশুকে হত্যা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৯ মার্চ ২০২৩   ১০৩১ বার পঠিত
কুমিল্লার দাউদকান্দিতে মুক্তিপণ না পেয়ে ধর্ষণের পর শিশুকে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে তানিশা (৬) নামে এক স্কুলছাত্রীকে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা না দেওয়ায় ওই স্কুলছাত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রাখে অপহরণকারীরা।

স্থানীয়রা জানান, ওই উপজেলার সদর উত্তর ইউনিয়নের কান্দারগাঁও গ্রামের প্রবাসী রাসেল মিয়ার মেয়ে স্থানীয় কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী তানিশাকে শনিবার বিকাল ৩টার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার চাচার মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

চাচা ফয়সাল বলেন, অপরিচিত নাম্বার থেকে আমার কাছে ফোন করে ভাতিজি তানিশা কোথায় জানতে চায়। বাড়িতে আছে বললে, তারা বলে বাড়িতে নেই, আমাদের কাছে আছে। নিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে বিষয়টি আমাদের মেম্বারকে জানাই। মেম্বার পুলিশকে জানায়। পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে স্থানীয় আহাম্মদ আলীর ছেলে মাহফুজকে (২৫) রাতে আটক করে। তার দেওয়া তথ্যমতে, বাড়ির পাশের ভুট্টার জমি থেকে তানিশার মরদেহ উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— ধর্ষণের পর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার সকালে মেয়েটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa