কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় ডিবি পুলিশ।
(১৬ মে) শনিবার দুপুর আনুমানিক ১ টার দিকে কুড়িগ্রাম ডিবি পুলিশ এর একটি টিম জেলার ফুলবাড়ী উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী এলাকায় অভিযান পরিচালনা করেন।এ সময় উক্ত এলাকার মোঃ হাফিজুর রহমান (৩১) কে তার নিজ বসতবাড়ি হতে ৯৬০ পিস ইয়াবা (যার বাজার মূল্য আনুমানিক ২,৮৮,০০০/- টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন মাদকদ্রব্যসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ফুলবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছ। এছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
Development by: webnewsdesign.com