ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

কুড়িগ্রামে ‎বিদ্যুৎবিহীন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ, চরম ভোগান্তিতে স্থানীয় জনগণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৯ মে ২০২৬   ১৮১ বার পঠিত
কুড়িগ্রামে ‎বিদ্যুৎবিহীন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ, চরম ভোগান্তিতে স্থানীয় জনগণ

কুড়িগ্রামের ‎উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদটি ‎সরকারি অর্থে প্রায় ৮৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক ইউনিয়ন পরিষদ ভবন। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। কিন্তু বাস্তবে সেই ভবনে ঝুলছে তালা। নেই বিদ্যুৎ সংযোগ, নেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রম।

গত তিন বছরের অধিক সময় ধরে কার্যত অচল হয়ে পড়ে আছে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ। ফলে জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, ভিজিএফ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ ইউনিয়নের হাজারো মানুষ।

‎স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের কার্যক্রম এখন ভবনে নয়, পরিচালিত হচ্ছে চেয়ারম্যানের বাড়ি ও হাট বাজারের চায়ের দোকানে বসে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ সেবাগ্রহীতারা। বহু দূর থেকে এসে পরিষদে তালা ঝুলতে দেখে হতাশ হয়ে ফিরতে হচ্ছে মানুষদের। ‎কোটি টাকার সরকারি ভবন দীর্ঘদিন বন্ধ রেখে জনগণকে হয়রানির মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত ইউনিয়ন পরিষদ সচল করে নিয়মিত জনসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিরা।

‎সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভবনের চারপাশে আগাছা জন্মেছে। ভবনের ভেতরে নেই বিদ্যুৎ সংযোগ। পরিষদের নির্ধারিত কক্ষে বসতে পারেন না ইউপি সদস্যরাও। স্থানীয় মোল্লারহাট বাজারের একটি চায়ের দোকানে বসেই অনেক সময় সাধারণ মানুষের কাজ সারতে হয় জনপ্রতিনিধিদের।

অন্যদিকে, তথ্যসেবা কেন্দ্র পরিচালিত হচ্ছে বাজারের একটি বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকানে। ইউপি সদস্যদের মাসিক মিটিংও হয় মোল্লারহাট চায়ের দোকানে বলে জানান জনপ্রতিনিধিরা।

‎স্থানীয় ইউপি সদস্য নজরুল জানান, পরিষদের মাঠ ভরাট ও বিদ্যুৎ বিলের জন্য একাধিকবার সরকারি টাকা উত্তোলন করা হলেও সেই অর্থ যথাযথভাবে ব্যয় হয়নি। দীর্ঘদিন বিল বকেয়া থাকায় বিদ্যুৎ বিভাগ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এরপর আর সংযোগ চালু হয়নি। এ ব্যাপারে চেয়্যারম্যান টালবাহানা করে ৩ বছর কাটালো।জানি না কবে বিদ্যুত পাবো।

‎ইউপি সদস্য মোঃ শফি বলেন, ‎“পরিষদে বিদ্যুৎ সংযোগের জন্য আমরা টাকা তুলে চেয়ারম্যানকে দিয়েছি। কিন্তু তিন বছরেও সংযোগ চালু হয়নি। সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। আমরা দ্রুত পরিষদ সচল করার দাবি জানাই।”

‎স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, ‎“এত বড় ভবন করে কোনো লাভ হয়নি। মানুষ সেবা পায় না। পরিষদে গেলে তালা ঝুলতে দেখা যায়।”

‎রসুলপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক ক্ষোভ প্রকাশ করে বলেন, “জন্ম নিবন্ধন কিংবা অন্যান্য জরুরি কাজে মানুষ দূর-দূরান্ত থেকে আসে। কিন্তু পরিষদ বন্ধ দেখে ফিরে যেতে হয়। চেয়ারম্যানের বাড়িই এখন ইউনিয়ন পরিষদে পরিণত হয়েছে। অভিযোগ দিয়েও কোনো প্রতিকার মেলে না।”

‎অভিযোগের বিষয়ে বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া বলেন, “এলাকার পরিবেশ ভালো না হওয়ায় নিয়মিত পরিষদে বসা হয় না। হাট-বাজার ও বাড়িতে বসেই কাজ করি। বিশেষ প্রয়োজন হলে পরিষদ খোলা হয়। ইউনিয়ন সচিবও নিয়মিত আসে না।” ‎বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার বিষয়ে তিনি বলেন, ‎“বকেয়া বিলের কারণে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। দ্রুত বকেয়া পরিশোধ করে এক মাসের মধ্যে সংযোগ চালু করা হবে।”

‎এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি অত্যন্ত হতাশাজনক। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa