ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

কুড়িগ্রামের উলিপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার; রহস্যে ঘেরা মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   ১৪১ বার পঠিত
কুড়িগ্রামের উলিপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার; রহস্যে ঘেরা মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে আখের আলী (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার পান্ডুল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঢেঁকিয়ারাম গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে আখের আলীর পুত্রবধূ ঘরের পাশে একটি বাঁশের খুঁটির সঙ্গে দোলনার দড়ি দিয়ে তাকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এসময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আখের আলী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। এছাড়াও তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে এলাকাবাসীর দাবি। সাম্প্রতিক সময়ে তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে এবং এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে তার স্ত্রী আগেই স্থানীয়দের সতর্ক করেছিলেন। মৃত আখের আলীর একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্থানীয়দের ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa