ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

কাতারে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০   ২৮৯ বার পঠিত
কাতারে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে এখন কাতারের দোহায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৪ ডিসেম্বর স্বাগতিকের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। তবে করোনা সুরক্ষায় কোয়ারেন্টিন, অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ১৯ দিন আগেই কাতারে পৌঁছে গেছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দেশটিতে পৌঁছানোর পর তিন দিনের কোয়ারেন্টিন শেষে রোববার আউটডোরে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা।

জানা গেছে, স্থানীয় দুটি ক্লাব দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্লাব দুটি হলো আর্মি ফুটবল দল ও লুসাইল স্পোর্টস ক্লাব।

এ ক্লাব দুটি লাল-সবুজের দলের সামনে শক্ত প্রতিপক্ষ নয়। দল দুটি কাতারের দ্বিতীয় বিভাগের। অর্থাৎ জাতীয় দলের তুলনায় অনেক দুর্বল দুটি দলের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

বিষয়টি স্বীকার করে এর কারণ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র জানিয়েছে, কাতারে এখন তাদের শীর্ষ স্টারস লিগ চলছে। তাই শক্তিশালী প্রতিপক্ষ পাওয়া যায়নি।

এদিকে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ দুটির সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর আর্মি ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় দোহার আজিজিয়া ক্লাব মাঠে। এর তিন দিন পর অর্থাৎ ২৮ নভেম্বর লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই গ্রাউন্ডের এক নম্বর মাঠে এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

ম্যাচ দুটিকে সামনে রেখে দ্বিতীয় দফার করোনা পরীক্ষা করানো হয়েছে জামাল ভূঁইয়াদের। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ একাদশে পরিবর্তন আসছে না কোনো। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান। এখনও করোনামুক্তি ঘটেনি তাদের।

কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় লেগের ম্যাচটি দোহায় অনুষ্ঠিত হবে। এই খেলার মধ্য দিয়ে করোনাপরবর্তী সময়ে এশিয়ায় ফিরছে বিশ্বকাপ বাছাই ম্যাচ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa