ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

কলকাতায় ‘বিশ্ব সিলেট উৎসব’ শুক্রবার শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯   ৩৯২ বার পঠিত
কলকাতায় ‘বিশ্ব সিলেট উৎসব’ শুক্রবার শুরু

শুক্রবার কলকাতায় শুরু হচ্ছে তিন দিনের তৃতীয় বিশ্ব সিলেট উৎসব। দণি কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের ২৫তম বর্ষপূর্তি উপল্েয যোধপুর পার্ক বয়েজ স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসব রূপ নেবে মিনি সিলেটে। উৎসবে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের নানা প্রান্তে থাকা সিলেটিরা যোগ দেবেন।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়াও বাংলাদেশ থেকে উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, পরিবেশ মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, সিলেটের মেয়র আরিফুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সিএম শফি সামি ও রাশেদা কে চৌধুরি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, ভারতের নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি প্রমুখ।

ভারত থেকে সিলেট উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক রাজ্যপাল শেখর দত্ত, আসামের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমলেন্দু চক্রবর্তী, অর্থনীতিবিদ বিবেক দেবরায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রমুখ। তিন দিনের এই উৎসবে রবীন্দ্রনাথের সিলেট ভ্রমণ ও তার প্রভাব নিয়ে আলোচনা করবেন ড. ভীষ্ম দেব, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক জাফির সেতু, অমলেন্দু চক্রবর্তী, অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। এছাড়া সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েও আলোচনা হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে কৌতুক, গান, নাটক। উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সিলেটি রান্নার নানা পদ । এছাড়াও উৎসবের বিভিন্ন স্টলে পাওয়া যাবে মণিপুরি তাঁতসহ নানা বস্ত্রসম্ভার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa