ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

“এবার ভার্চুয়ালি হতে পারে ডিসি সম্মেলন”

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর ২০২০   ২৭১ বার পঠিত
“এবার ভার্চুয়ালি হতে পারে ডিসি সম্মেলন”

করোনাভাইরাসজনিত কারণে এবার জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন ভার্চুয়ালি (অনলাইন প্লাটফর্মে) হতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, করোনা পরিস্থিতির উন্নতি না হলে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে এ ব্যবস্থায় ডিসি সম্মেলন হতে পারে।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনা-সামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য প্রতিবছরের জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। কিন্তু করোনা মহামারির কারণে এবার এখনো সরকার এ সম্মেলন আয়োজন করতে পারেনি।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি যেহেতু উন্নতি হয়নি, সেজন্য ফিজিক্যালি জেলা প্রশাসক সম্মেলন করার কোনো সিদ্ধান্ত আপাতত নেই। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ভার্চুয়ালি ডিসি সম্মেলন হবে।

আগে ডিসি সম্মেলন হতো তিন দিনব্যাপী। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই পাঁচ দিনব্যাপী ডিসি সম্মেলন হয়েছে। প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডিসি সম্মেলনের উদ্বোধন করে থাকেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa