ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এক প্রতিষ্ঠান ও ২৩ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০   ৩০৩ বার পঠিত
এক প্রতিষ্ঠান ও ২৩ ব্যক্তিকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি প্রতিষ্ঠান ও ২৩ ব্যক্তিকে মোট ৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা সহায়তা দিয়েছেন। সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী খুলনার গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরকে অনুদানের চেক প্রদান করেছেন। খবর বাসসের।
এছাড়া প্রধানমন্ত্রী অসুস্থ মুক্তিযোদ্ধা, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের হাতে আহত ও নিহত বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা-কর্মীর পরিবারের সদস্য, ক্রীড়া সংগঠক এবং সম্প্রতি দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণপদক বিজয়ী তিনজন জাতীয় এ্যাথলেটকেও অনুদান দেন।
শেখ হাসিনা সম্প্রতি নেপালে অনুষ্ঠিত ১২তম দক্ষিণ এশীয় গেমসে সাঁতার, ভারোত্তোলন ও শ্যুটিংয়ে স্বর্ণপদক অর্জন করায় মাহফুজা খাতুন শীলা, মাবিয়া আক্তার সীমান্ত এবং শাকিল আহমেদকে ৩টি ফ্ল্যাট প্রদান করেন।

পাশাপাশি প্রধানমন্ত্রী রাজধানীর পল্লবীর বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং নাটোরের নবাব সিরাজ-উদ্দৌলা কলেজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, চলতি শীত মৌসুমে উত্তরবঙ্গ, পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের চা শ্রমিকদের মধ্যে এই পর্যন্ত ২৪ লাখ কম্বল বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa