ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত

এককভাবেই নির্বাচন করবে জাতীয় পার্টি : রাঙ্গা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ৩৭৪ বার পঠিত
এককভাবেই নির্বাচন করবে জাতীয় পার্টি : রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই নির্বাচন করবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কলাবাগান সুলতানা টাওয়ারে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে আমির হোসেন আমুর নেতৃত্বে আওয়ামী লীগ ও মসিউর রহমান রাঙ্গার নেতৃত্বে জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় জাতীয় পার্টি নির্বাচনের শেষদিন পর্যন্ত মাঠে থাকবে।

পার্টির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির দক্ষিণের মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনের পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেন রাঙ্গা।

এ ছাড়া উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করতেও নির্দেশ দেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। একই সঙ্গে নির্বাচনের শেষ পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঠে থাকতেও নির্দেশ দেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa