ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এসএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৫ মার্চ ২০২৬   ২০০ বার পঠিত
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এসএমপির সমন্বয় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রোববার দুপুর ২টায় এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সভায় ঈদকে সামনে রেখে নগরীতে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ঈদযাত্রায় যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ, গুরুত্বপূর্ণ সড়ক ও পরিবহন টার্মিনালে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), র‌্যাব-৯, সিলেট সিটি কর্পোরেশন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপদ বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সিলেট বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক-পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, সিএনজি অটোরিকশা ও অটোটেম্পু মালিক সমিতিসহ পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa