ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
কুড়িগ্রামে রঙ বদলের রাজনীতি: সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা এখন যুবদলের যুগ্ম আহ্বায়ক “দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা” মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩

আফ্রিকান সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০   ৪৬৪ বার পঠিত
আফ্রিকান সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্টের পচেফস্ট্রুমের পিকাকিং তমুজা নামক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মো. বায়োজিদ (৩০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) পচেফস্ট্রুমের পিকাকিংয়ের তমুজায় রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন সন্ত্রাসী বায়োজিদের দোকানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ২টি গুলি তার বুকে ও পিঠে লাগে। ঘটনাস্থলে তিনি নিহত হন।

নিহত বায়োজিদকে কি কারণে হত্যা করা হয়েছে সঠিক তথ্য এখনও জানা যায় নি।

পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিহত বায়োজিদ জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তাত্তাপাড়া গ্রামের রুস্তম মন্ডলের ছেলে।

তিনি দক্ষিণ আফ্রিকায় আসেন ২০০৯ সালে। বর্তমানে দেশে তার সাড়ে ৩ বছরের একটা ছেলে রয়েছে।

সর্বশেষ বাড়িতে গিয়ে ১১ ডিসেম্বর আফ্রিকায় আসেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa