ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২০   ২৫৩ বার পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন মমতা

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর ২১ ফেব্রুয়ারি। সারা বিশ্বে আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে। ভাষা দিবস সকলকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ট্যুইটে তিনি লিখেছেন, ‘আজ অমর ২১শে ফেব্রুয়ারি। বাংলাজুড়ে পালিত হচ্ছে ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমাদের মাতৃভাষা সহ আমরা সব ভাষাকেই ভালোবাসি।’
মাতৃভাষার স্বীকৃতি আদায়ে শাসকের বিরুদ্ধে প্রাণ বাজি রেখে লড়াই। রক্তক্ষয়ী লড়াই শেষে মিলেছিল জয়ের স্বাদ। শুধুমাত্র ভাষার জন্য একটা গোটা জাতির সেই সংগ্রাম আজও মনে রেখেছে গোটা দুনিয়া। ভাষা আন্দোলনের সেই অমর শহীদদের স্মরণে পালিত হয় আজকের দিনটি। নিউজ১৮।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa