ঢাকা
২৪ জুলাই ২০২৬
দেশজুড়ে
নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার কিশোরী ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ: শিক্ষিকার বাবা গ্রেফতার জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল

ইরানে শক্তিশালী বিস্ফোরণ: অন্ধকারে দক্ষিণ-পশ্চিমাঞ্চল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬   ৪১ বার পঠিত
ইরানে শক্তিশালী বিস্ফোরণ: অন্ধকারে দক্ষিণ-পশ্চিমাঞ্চল

ইরানে টানা ১১তম দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে চালানো এ হামলায় একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

সেন্টকমের দাবি, হামলায় ইরানের সামরিক অভিযান কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার ও সামরিক রসদ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বুশেহর এবং ফার্স নিউজের তথ্য অনুযায়ী সিরিক এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের নিকটবর্তী এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

ফার্স নিউজের বরাত দিয়ে জানানো হয়, উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় স্থানীয় সময় ভোর ২টা ৪০ মিনিটে হামলা চালানো হয়। তবে শহরের অভ্যন্তরে কোনো হামলার ঘটনা ঘটেনি।

এদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তারা একটি ইরানি ড্রোন প্রতিহত করেছে। চলমান উত্তেজনার মধ্যে কুয়েত, বাহরাইন ও কাতারসহ উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার আশঙ্কা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসকে জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ জন্য পেন্টাগনের অতিরিক্ত ৯০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তার এ বক্তব্যের পর ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সমালোচনার মুখে পড়েন তিনি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্দেহভাজন একটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর সতর্ক করে বলেছে, পারমাণবিক স্থাপনায় হামলা হলে এ অঞ্চলে পাল্টা হামলার মাত্রা আরও বাড়ানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa