ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আইপিএলের জন্য মুস্তাফিজের আফসোস

স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০   ২৫৩ বার পঠিত
আইপিএলের জন্য মুস্তাফিজের আফসোস

করোনাকালের মাঝেই সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএর) ত্রয়োদশ আসর। এই আসরে মুস্তাফিজুর রহমানকে দলে টানতে একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সামনে শ্রীলঙ্কা সফর থাকায় বিসিবি ছাড়পত্র দেয়নি। এই সফর দিয়ে লাল বলের ক্রিকেটে ফিরতে পারেন- এমন আশায় আইপিএল ভুলে গিয়েছিলেন মুস্তাফিজ। কিন্তু শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ায় তার এখন আফসোস হচ্ছে দুই কুল হারানোর।

গতকাল সোমবার শ্রীলঙ্কা সফর আপাতত বাতিল ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এর প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে মুস্তাফিজ বলেছেন, ‘আমাদের সবার মন খারাপ। মাঠে ফেরার সুযোগ এসেছিল। টেস্ট খেলার আশায় প্রস্তুতিও নিচ্ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সফর বাতিল হয়ে গেল। তাছাড়া আইপিএলের জন্য কলকাতা ও মুম্বাই থেকে যোগাযোগ করেছিল। আমাকে পেতে তারা খুবই উৎসাহী ছিল। এ ছাড়া ব্যাঙ্গালুরু থেকেও শেষ দিকে ফোন করেছিল। শ্রীলঙ্কা সফর না থাকলে হয়তো আমি ঠিকই চলে যেতাম আইপিএল খেলতে।’

বাংলাদেশ এখন কবে আন্তর্জাতিক ম্যাচে ফিরবে তা অনিশ্চিত। নিউজিল্যান্ড সফরের একটা সম্ভবনা আছে। তবে সেখানেও কঠোর কোয়ারেন্টিন মানতে হবে। তাই মাঠে ফেরার অনিশ্চয়তা নিয়ে মুস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আইপিএলে গেলে যে সব ম্যাচ খেলতে পারতাম তা না। তবে দলের সঙ্গে থাকা হতো, প্র্যাকটিস করা যেত। নিজেকে ধীরে ধীরে তৈরি করতে পারতাম। এক সময় ম্যাচ খেলার সুযোগ চলে আসত। আমার ক্যাটাগরিতে প্রস্তাবটা ছিল ১ কোটি টাকার। সব মিলিয়ে খারাপই লাগছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa