ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি ইমামকে গ্রেফতার করেছে ইরাকি বাহিনীর সোয়াত টিম। কিন্তু গ্রেফতার করে তারা যেন রীতিমত বিপাকেই পড়েছে। কারণ ওই নেতার ওজন মাত্র ২৫০ কেজি!
আইএসের শীর্ষ পর্যায়ের স্থূলকায় এই নেতা সম্পর্কে নিউ ইয়র্ক পোস্টের খবরে জানা যায়, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর থেকে ‘জাব্বা দ্য জিহাদি’ নামে পরিচিত এই জঙ্গিকে আটক ঙ্করা হয়। কিন্তু আটকের পর পুলিশের গাড়িতে তাকে ঢোকানো যায়নি। তাই বাধ্য হয়ে তাকে একটি পিকআপ ট্রাকে করে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বেশ হাস্যরসের সৃষ্টি হয়।
আইএসের শীর্ষ পর্যায়ের স্থূলকায় এই জঙ্গি নেতা আবু আব্দুল বারি নামেও পরিচিত।
ইরাকি বাহিনী জানিয়েছে, আইএসের প্রতি আনুগত্য জানাতে যেসব ইমাম অস্বীকার করতেন বারি তাদের হত্যা করতে ফতোয়া দিতেন।