ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

১৩৭ কেজি ওজনের সামুদ্রিক কৈ মাছ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৮ জানুয়ারি ২০২০   ৪০৭ বার পঠিত
১৩৭ কেজি ওজনের সামুদ্রিক কৈ মাছ

খুলনার বাজারে ১৩৭ কেজি ওজনের সামুদ্রিক কৈভোল মাছ বিক্রি হলো এক লাখ পাঁচ হাজার টাকায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রূপসা পাইকারী মাছ বাজারে দেখা মেলে বিশালাকৃতির কৈভাল মাছটির। এত বড় মাছের কথা শোনার পর বাজারে উৎসুক জনতা ভিড় জমায়। এটি কৈকোরাল নামেও পরিচিত বলে জানান মৎস্য বিশেষজ্ঞরা।

সাতক্ষীরার তালা উপজেলার মৎস্যজীবী গোবিন্দ সরকার গণমাধ্যমকে জানান, সম্প্রতি গভীর সমুদ্রে ‘বেন্টি’ জালে মাছটি ধরা পড়ে। এর আগে এতো বড় কৈভাল মাছ দেখেননি বলেও জানান তিনি। বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার গণমাধ্যমকে জানান, প্রথমে এক ক্রেতা মাছটির দাম বলেন ৬০ হাজার টাকা। এরপরই মাছের দাম বাড়তে থাকে। শেষ পর্যন্ত এটির দাম ওঠে এক লাখ পাঁচ হাজার টাকা। খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa