ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ পারস্পরিক মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২০   ২৮৩ বার পঠিত
হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফ পারস্পরিক মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এসময় বিজিবির পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইলিয়াস মিয়া ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর আরকে বালেরাও দুবাহিনীর পক্ষে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে ৬ প্যাকেট ও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ৭ প্যাকেট মিষ্টি উপহার দেন ও কুশল বিনিময় করেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার ইলিয়াস মিয়া জানান, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএসএফের পক্ষ থেকে আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। পাশাপাশি আমরাও তাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে সুষ্ঠ ও সুন্দরভাবে দুইবাহিনী যেন একসঙ্গে মিলে মিশে কাজ করতে পারে সেজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরে এধরনের রেওয়াজ চলে হিলি সীমান্তে চলে আসছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa