ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

হিলিতে মুবিজববর্ষ উপলক্ষ্যে র‌্যালি ও সভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ জানুয়ারি ২০২০   ২৭৩ বার পঠিত
হিলিতে মুবিজববর্ষ উপলক্ষ্যে র‌্যালি ও সভা

সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের অংশ হিসেবে র‌্যালী ও আলোচনা সভাসহ নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অর্থমন্ত্রনালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরের উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর উন্নয়ন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও দলীয় নেতারা।

এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শন, শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ঢাকার কেন্দ্রিয় আয়োজন বড়পর্দায় প্রদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa