ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করল ৭ চোর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০   ৩৪১ বার পঠিত
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করল ৭ চোর

মানিকগঞ্জের সিংগাইরে সিঁধ কেটে ঘরে ঢুকে স্বামীর হাত-পা বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

 

এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকার চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তারা হলেন- লেবু (৪০), মতিয়ার (৪০), জহিরুল জহুু (২৬) এবং মাজেদ (৩৮)।

 

 

নির্যাতনের শিকার ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।

 

 

 

 

 

মামলায় তিনি উল্লেখ করেন, বুধবার রাত সোয়া ১২টার দিকে ৭ জন লোক সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহবধূর স্বামীর হাত-পা বেঁধে ফেলে। পরে তারা গৃহবধূকে পাশের কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘণ্টা দেড়েক পর তারা ওই গৃহবধূর স্বামীর ব্যবহৃত মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

 

বৃহস্পতিবার ভোরে গুরুতর অসুস্থ অবস্থায় ধর্ষিত ওই নারীকে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়।

 

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সাত্তার মিয়া জানান, ধর্ষণের ঘটনায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। ইতোমধ্যে এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa