ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

সীতাকুণ্ডে গৃহবধূকে জিম্মি করে ধর্ষণচেষ্টা ও চুরির অভিযোগ, থানায় মামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ১৩৪ বার পঠিত
সীতাকুণ্ডে গৃহবধূকে জিম্মি করে ধর্ষণচেষ্টা ও চুরির অভিযোগ, থানায় মামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক জেলের অনুপস্থিতিতে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা ও চুরির অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় গত বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
​এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় চুরি ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত যুবকের নাম রবিউল হোসেন (২৯)। সে পাশের জুদারপাড়া এলাকার জরিপ আলীর ছেলে।

​মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভুক্তভোগী নারীর স্বামী বিপ্লব দাশ অন্য জেলেদের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। বাড়িতে ওই নারী একা থাকার সুযোগে অভিযুক্ত রবিউল হোসেন দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুরু করলে আশেপাশের প্রতিবেশীরা এগিয়ে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রবিউল ঘরে থাকা নগদ টাকা ও একটি মুঠোফোন (মোবাইল) ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

​ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাশ জানান, শুক্রবার সকালে সাগর থেকে মাছ ধরে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং বিস্তারিত ঘটনা জানতে পারেন। তিনি আরও অভিযোগ করেন, একই রাতে অভিযুক্ত রবিউল আরও দুটি পরিবারে ঘরে ঢুকে নগদ টাকা ও মোবাইল চুরি করেছে। রবিউল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

​এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, “এক গৃহবধূ বাদী হয়ে থানায় চুরি ও শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”

​এদিকে ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অভিযুক্ত রবিউলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa