ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৫৮ বার পঠিত
সিলেটে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাফিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনা কবলিত অটোরিকশাটির যাত্রী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিহত শাফিয়ার দেবর নুর হোসেন খান (৩৫) ও অটোরিকশার চালক শাহিন আহমদ গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ সুরমার তেলিবাজার সংলগ্ন স্থানে বাস সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী পথচারি নিহত হয়েছেন। নিহত শাফিয়া দক্ষিণ সুরমার দক্ষিণ বলদি গ্রামের মাখন হোসেন খানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের সময়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সিএনজিতে থাকা শাফিয়া খাতুনের মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa