ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সিলেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র দায়িত্বশীল সভা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ৩০৭ বার পঠিত
সিলেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র দায়িত্বশীল সভা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, মুফতী মুহাম্মাদ ওয়াক্কাস বলেছেন, নৈতিক শক্তি ছাড়া মানুষ কোন কল্যাণমুখী কাজে সফল হতে পারে না। একটি ‘ভোটার বিহীন সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ, নৈতিক শক্তির অভাবের কারণে’। সর্বক্ষেত্রে দুর্নীতি, রাহাজানী, হত্যা, ধর্ষণ, চোরাকারবারী, মজুদদারী যা আজ দেশবাসীকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এ দেশ এভাবে চলতে পারে না। অবিলম্বে সকল অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

আজ বৃহস্পতিবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরীর দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার আহবায়ক শায়খুল হাদীস আব্দুল মতিন ধনপুরীর সভাপতিত্বে উক্ত দায়িত্বশীল সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের নির্বাহী সভাপতি শায়খুল হাদীস মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, জেলা জমিয়তের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদিন।

জেলা জমিয়তের সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নুরুল হক ও মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকারের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক-কেন্দ্রীয় নেতা মাওলানা হাফিজ আহমদ কবির আমকুনী, যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, মহানগর জমিয়তের সহ সভাপতি হাফিজ খলিলুর রহমান ও মুফতী আলতাফুর রহমান, জেলা যুগ্ম আহবায়ক মাওলানা জুবায়ের আহমদ শায়েখে বাঘা, মাওলানা মাহমুদুল হাসান বড়বন্দী, মাওলানা রশীদ আহমদ বিশ^নাথী, ওসমানীনগর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা খায়রুজ্জামান, মাওলানা আব্দুল মছব্বির জামডরী, মাওলানা ইব্রাহিম সালুটিকরী, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, মাওলানা সৈয়দ মুতাহির আলী, মাওলানা আব্দুল কারীম হক্কানী, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা মাহদী হাসান, মহানগর যুব জমিয়তের সদস্য মুফতী জাকারিয়া মাহমুদ, জেলা ছাত্র জমিয়তের আহবায়ক মাওলানা কায়সান মাহমুদ আকবরী, সদস্য সচিব জাফর ইকবাল, মাওলানা আব্দুল জব্বার শামীম, মাওলানা ওয়াছি উদ্দীন প্রমুখ।

সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজ ফেরদাউস রুম্মান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa