ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

লিওনার্দো ডিক্যাপ্রিওর বন্যপ্রাণীর জন্য তিন মিলিয়ান ডলার অনুদান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২০   ৩২০ বার পঠিত
লিওনার্দো ডিক্যাপ্রিওর বন্যপ্রাণীর জন্য তিন মিলিয়ান ডলার অনুদান

অস্ট্রেলিয়ায় পরিবেশ ও বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে আসলেন জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওর পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা। ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনভূমি ও বন্যপ্রাণ রক্ষায় তিন মিলিয়ান ডলার (৩০ লক্ষ ডলার) অনুদান দেওয়ার কথা বলেন এই হলিউড অভিনেতা।

টানা কয়েকমাস ধরে জ্বলতে থাকা আগুনে ক্ষতিগ্রস্ত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল। মনে করা হচ্ছে এই দাবানলে মৃত্যু হয়েছে ৪৮০ মিলিয়নের বেশি পশুপাখির।

এই পরিস্থিতিতে অস্ত্রেলিয়ার পাশে দাঁড়িয়েছেন বহু তারকা। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অস্কার জয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। কিছুদিন আগেই অভিনেতা ‘আর্থ অ্যালায়েন্স’ বলে একটি পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংস্থা গঠন করেছেন।

বৃহস্পতিবার ‘আর্থ অ্যালায়েন্স’ বলে এই সংস্থার পক্ষ থেকে অস্ট্রেলিয়ার ওয়াইল্ড ফায়ার ফান্ডের হাতে ৩ মিলিয়ান ডলার (৩০ লক্ষ ডলার) দেওয়ার কথা জানানো হয়।এর আগে আমাজনে জঙ্গল রক্ষায় ৫০ মিলিয়ান ডলার অনুদান দিয়েছিলেন লিওর্নাদো।

তিনি ছাড়াও আরো পয়তাল্লিশ জন তারকা ব্যক্তিত্ব রয়েছেন যারা অস্ট্রেলিয়ার পাশে দাঁড়িয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa