ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

রুক্ষ চুল ও খুশকি থেকে বাঁচার উপায়

স্বাস্থ্য ডেস্ক
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   ৩৪৩ বার পঠিত
রুক্ষ চুল ও খুশকি থেকে বাঁচার উপায়

শ্যাম্পু ব্যবহার

শ্যাম্পুতে থাকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ সালফেট ও প্যারাবেনস। যা চুল এবং চোখের জন্য ক্ষতিকর। এজন্য দেখে ও বুঝে শ্যাম্পু নির্বাচন করতে হবে। প্রোটিন ও প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করা উচিত।

সূর্যের বেগুনী রশ্মি
সূর্যের বেগুনী রশ্মি থেকে বাঁচার জন্য মাথায় ওড়না অথবা স্কার্ফ ব্যবহার করতে হবে। এ পদ্ধতি চুলের সুরক্ষার পাশাপাশি মাথার চামড়ার আদ্রতা রক্ষা করতে সাহায্য করে।

ভেজা চুল
গোসলের পর ভেজা চুল হেয়ার ড্রায়ার দিয়ে না শুকিয়ে স্বাভাবিক ভাবে শুকানো উচিত। হেয়ার ড্রায়ারের গরম বাতাস চুলের ক্ষতি করে চুলকে করে শুষ্ক ও ম্লান। তাই ফ্যানের বাতাসে চুল শুকানো উচিত। এছাড়া ঠিকভাবে চুল না শুকালে চুলে উকুন হতে পারে।

কন্ডিশনার ব্যবহার
শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে এতে করে চুল হবে নরম, মসৃণ ও উজ্জল।

নারকেল তেল
সপ্তাহে অন্তত দুইদিন চুলে নারকেল তেল লাগাতে হবে। এতে করে চুলের শুষ্কতা, আগা ফাটার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এছাড়া চুল আঁচড়ানোর জন্য মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা উচিত। এতে করে চুলে জট বাঁধলে তা সহজে খুলে আসে এবং চুল ছিড়ে যায় না।

গরমে চুল
গরমে চুল ঘেমে গেলে চুলের গোড়ায় চুলকানো ও চুল টানার কারণে গোড়া নরম হয়ে চুল পড়তে থাকে। তাই এ অভ্যাস এড়িয়ে চলতে হবে। এর পাশাপাশি ঘামের সমস্যা কমাতে উত্তেজনা, দুশ্চিন্তা, গরম আবহাওয়া যথাসম্ভব পরিহার করাই বুদ্ধিমানের কাজ হবে। গরমের সময় চা, কফি, বেশি ঝাল খাবারও পরিহার করতে হবে।

ভেজা চুলে বের না হয়ে চুল শুকিয়ে বের হবেন। গরম থেকে রেহাই পেতে ক্লিপ বা ব্যান্ড দিয়ে চুলটাকে আটকে দিতে পারেন। তা না হলে গরমে চুলের গোড়া বেশি ঘামবে। অফিসে বা গন্তব্যে পৌঁছে আবার চুল খুলে দিন। ব্যাগে অবশ্যই চিরুনি রাখবেন। দিনে দুই থেকে তিনবার চুল আঁচড়াবেন। এ ছাড়া অবসর পেলেই চুলের মধ্যে হাত দিয়ে বিলি কাটবেন। এতে বাতাস ঢুকবে, ঘাম শুকিয়ে যাবে।

চুলের কয়েকটি প্যাক

গরমে চুল ভালো রাখতে বাড়িতে বসে নিচের প্যাকগুলো ব্যবহার করতে পারেন। এতে ঝলমলে ও মসৃণ হবে আপনার চুল।

রুক্ষ চুলের জন্য: টক দই, মধু ও পাকা কলা পেস্ট করে সপ্তাহে এক দিন ব্যবহার করতে পারেন।

তৈলাক্ত চুলের জন্য: কলা ছাড়া যেকোনো মৌসুমি ফলের সঙ্গে টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। আবার শুধু ফলের প্যাকও ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া নিয়মিত হেনাপ্যাক ব্যবহার করলে চুল ঝলমলে হয়।

আসল কথা হলো, চুল পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে যেকোনো বিউটি স্যালনে গিয়ে হেয়ার স্পা, হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট করাতে পারেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us