ঢাকা
২৭ জুন ২০২৬

রাষ্ট্রপতি সিলেটে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৮ জানুয়ারি ২০২০   ৩২৩ বার পঠিত
রাষ্ট্রপতি সিলেটে

রাষ্ট্রপতি আব্দুল হামিদ সিলেট পৌঁছেছেন। আজ বুধবার বেলা ১২টা ৩২ মিনিটে তিনি হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে পৌণে ১২টার দিকে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন রাষ্ট্রপতি।

সিলেট পৌছে হযরত শাহজালাল (র.) এবং হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মাজার জিয়ারত শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এদিকে মহামান্য রাষ্ট্রপতির অপেক্ষায় রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে অংশ নেওয়া সহস্রাধিক ডিগ্রীধারীরা। বিকাল ৩টায় রাষ্ট্রপতি সেখানে উপস্থিত হবেন বলে জানা গেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa