ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, পাল্টা হামলায় ২ সন্ত্রাসীর মৃত্যু..

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ১৪ অক্টোবর ২০২০   ২৬৫ বার পঠিত
রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিবর্ষণ, পাল্টা হামলায় ২ সন্ত্রাসীর মৃত্যু..

রাঙামাটির নানিয়ারচরে সেনাটহলে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সেনাটহলে সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। এতে দুইজন ইউপিডিএফের সন্ত্রাসী নিহত হয়। এতে এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

আজ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫টার দিকে নানিয়ারচরের বুড়িঘাট রউফ টিলা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে একটি একে-২২ এসএমজি অটোমেটিক রাইফেল উদ্ধার করে। তল্লাশী এখনো অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, রাঙামাটির নানিয়ারচর আবদুর রউফ টিলায় সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের সাথে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সেনা সদস্য আহত হয়েছে এবং সেনাবাহিনীর পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। একটি একে২২ রাইফেল উদ্ধার করা হয়েছে বাকি সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে, আহত সেনা সদস্যকে হেলিকপ্টারে করে চট্রগ্রাম সিএমএইচে নেয়া হচ্ছে । নানিয়াচর থানার ইনচার্জ ঘটনার সত্য স্বীকার করেছে ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জোনের একটি টহল দল রউফ টিলা এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য একটি অভিযান পরিচালনা করে। এ সময় সেনা সেনা টহল এর উপস্থিত বুঝতে পেরে পার্শ্ববর্তী একটি টিলার উপরে অবস্থানরত চাঁদাবাজদের সাহায্যকারী অপর একটি সন্ত্রাসী দল সেনা টহলের উপর গুলিবর্ষণ করে।

সেনা টহল পাল্টা গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে দুইজন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে সৈনিক শাহাবুদ্দিন নামে একজন টহল দলের সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হয়। এসময় টহল দল ঘটনাস্থল হতে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি একে-২২ এসএমজি উদ্ধার করে। পরবর্তীতে, সন্ধ্যা ৭টার দিকে আহত সেনাসদস্যকে হেলিকপ্টার যোগে রাঙামাটি থেকে চট্টগ্রাম সিএমএইচ স্থানান্তর করা হয় এবং বর্তমানে সে আশংকামুক্ত।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa